• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কক্সবাজার

নিউজিল্যান্ডের এক পরিবারের চার সদস্যকে নিয়ে কক্সবাজারে নৌকাডুবি, সাগরে নিখোঁজ এক কিশোর

কক্সবাজার প্রতিনিধিঃ
  ২৬ আগস্ট ২০২৬, ১২:৪০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

কক্সবাজার উপকূলে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলের মোহনায় কাঠের নৌকা নিয়ে ভ্রমণ করছিলেন নিউজিল্যান্ডের এক পরিবারের চার সদস্য।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢেউয়ের ধাক্কায় নৌকাটি উল্টে ডুবে গেলে চার বিদেশি নিখোঁজ হন। স্থানীয় জেলেরা দুই নারীসহ তিনজনকে উদ্ধার করলেও ১৬ বছর বয়সী পরিবারের কিশোর সদস্য এখনো নিখোঁজ রয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত তল্লাশি চালিয়েও নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি। কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস মহেশখালী চ্যানেলে এই উদ্ধার অভিযান চালাচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, নিউজিল্যান্ডের চার সদস্যের পরিবারটি সকাল সোয়া ৯টার দিকে নাজিরারটেক উপকূল থেকে কাঠের নৌকায় সাগরের চ্যানেল পাড়ি দিয়ে মহেশখালীর সোনাদিয়া দ্বীপে যাচ্ছিলেন। চ্যানেলের মাঝপথে গিয়ে বড় ঢেউয়ের ধাক্কায় দুলতে থাকে নৌকাটি। একসময় ঢেউয়ের ধাক্কায় এটি উল্টে যায়। এ সময় চার বিদেশি নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যান। আশপাশে থাকা মাছ ধরার নৌকার জেলেরা ঘটনাস্থলে গিয়ে দুই নারীসহ তিনজনকে উদ্ধার করেন। তবে বিকেল পাঁচটা পর্যন্ত পরিবারের কিশোর সদস্যকে পাওয়া যায়নি। তার সন্ধানে চ্যানেলে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস দল তল্লাশি চালাচ্ছে। উদ্ধার হওয়া তিনজন বিদেশিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিদেশি পরিবারটি কক্সবাজারে অবস্থান করছিলেন বলে ওসি জানান।

পুলিশ ও ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যমতে, নিখোঁজ কিশোরের নাম আলবার্ট (১৬)। আর জীবিত উদ্ধার হওয়া তিনজন হলেন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬) ও রালফ (১৩)। স্থানীয় জেলেরা তিনজনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে।

আরও পড়ুন

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে ৫৫তম জশনে জুলুস

নাজিরারটেক এলাকার দুজন জেলে জানান, কয়েক দিন ধরে নিউজিল্যান্ডের ওই পরিবারের সদস্যরা কক্সবাজার, মহেশখালী ও সোনাদিয়ার আশপাশের এলাকায় ভ্রমণ করছিলেন। মঙ্গলবার সকালে তাঁরা নাজিরারটেক উপকূল থেকে কাঠের নৌকায় করে সাগরে নামেন। মহেশখালী চ্যানেলের সোনাদিয়া মোহনা এলাকায় পৌঁছালে বড় ঢেউয়ের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। তাতে চারজনই পানিতে পড়ে যান। দুর্ঘটনার সময় কাছাকাছি থাকা স্থানীয় জেলেরা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত এগিয়ে যান। তাঁদের তৎপরতায় তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়। পরে খবর পেয়ে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ কিশোরের সন্ধানে তল্লাশি শুরু করেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ শিশুটির সন্ধানে ডুবুরি দল কাজ করছে। উদ্ধার হওয়া তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

কে

  • নৌকা
  • নৌকা ডুবি
এ সম্পর্কিত আরও খবর
নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি,  শিশুসহ নিহত ৪৬
নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি,  শিশুসহ নিহত ৪৬
ঝালকাঠির সুগন্ধা নদীতে জমজমাট নৌকা বাইচ
ঝালকাঠির সুগন্ধা নদীতে জমজমাট নৌকা বাইচ
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী যুক্তরাজ্যে
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী যুক্তরাজ্যে
নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলনের সময় দুই নৌকার চাপে শ্রমিক নিহত
নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলনের সময় দুই নৌকার চাপে শ্রমিক নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।